নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দের সাথে জামায়াতে ইসলামী বাংলাদেশ দোহার শাখার নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে দোহার উপজেলার জয়পাড়া ও লটাখোলা এলাকায় অবস্থিত বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দের সাথে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় করেন এবং মন্দিরের নিরাপত্তা দেয়ার ব্যবস্থা করেন। মন্দিরের নেতৃবৃন্দ জামায়াতে ইসলামী বাংলাদেশ দোহার শাখার এ উদ্যোগকে সাধুবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামী বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন, জেলা সেক্রেটারি এ,বি,এম কামাল হোসাইন সহ স্হানীয় নেতৃবৃন্দ।
