দোহারে ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবীকে দণ্ড

নিজস্ব প্রতিবেদক :  ঢাকার দোহার উপজেলায় তিন মাদকসেবীকে দণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালতে। দণ্ডপ্রাপ্তরা হলো- উপজেলার নাগেরকান্দা গ্রামের মৃত নিয়ামত লস্করের ছেলে মো. রাশেদ লস্কর (৪০), একই গ্রামের মো. সালামের ছেলে মো. রনি (৩২) এবং জয়পাড়া খাড়াকান্দা গ্রামের মৃত ইমান আলীর ছেলে মো. বিল্লাল (৩৬)।
জানা যায়, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. কবির হোসেনের নেতৃত্বে দোহার থানা পুলিশ উপজেলার নাগেরকান্দা ও খাড়াকান্দা গ্রামে অভিযান চালিয়ে মো. রাসেল লস্কর, মো. রনি ও বিল্লালকে মাদক সেবনরত অবস্থায় আটক করে থানায় নিয়ে আসে। পরে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্রের আদালতে মো. রাশেদ লস্কর, মো. রনি ও মো. বিল্লালকে হাজির করলে আদালত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১)১৬ ধারায় এদের প্রত্যেককে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ১শত টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, মাদকদ্রব্য বহন, পরিবহন, সেবন ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। এ ব্যাপারে কাউকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *