নিজস্ব প্রতিবেদকঃ দোহারের শিলাকোঠায় “ভেটারান্স স্কুলের” বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ১১ই ফেব্রুয়ারী শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত শিলাকোঠার পাভেল মুন্সি ক্রিকেট গ্রাউন্ডে জাঁকজমকপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক সাইফ আলী খান ও প্রতিযোগিতার উদ্বোধন করেন স্কুলের পরিচালনা পরিষদের সদস্য মো. হুমায়ুন কবীর মোয়াজ্জেম।
স্কুলের পরিচালনা পরিষদের সদস্য আবুল খায়ের রুবেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোঠাবাড়ী কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মহসিন উদ্দিন আহমেদ দিপু। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্কুলের পরিচালনা পরিষদের সদস্য মো. আরিফুর রহমান, আবু নাঈম দোহারী, প্লাবন পলাশ, শেখ মো. নাজমুল, রিপন তালুকদার, সাবেক ইউপি সদস্য শাওন ইসলাম বাদশা প্রমুখ। প্রতিযোগিতা শেষে প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার দেয়া হয়।
