দোহারে ‘ব্যাচ ৯২’ এর পক্ষ থেকে নারিশা ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহারের নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেনকে ‘ব্যাচ ৯২’ এর পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার সকালে নারিশা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে সকলের পক্ষ থেকে ফুল দিয়ে আলমগীর হোসেনকে বরণ করে নেন আগতরা।
আগামীতে সরকারের উন্নয়ন কাজে ও মানুষের কল্যাণে আলমগীর হোসেনকে কাজ করে যাওয়ার আহবান জানান বক্তারা।
ডা. কাজী মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও পংকজ ঘোষ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কীটতত্ববিদ ড.কবিরুল বাসার, স্যামস৯২ এর সভাপতি শহিদুল ইসলাম,সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান, জাহাঙ্গীর আলম, মতিন চোকদার,আরমানুর রহমান রিপন ভূঁইয়া, এ্ড. জেসমিন হক,শরিফ পারভিন আক্তার, জাপান প্রবাসী মো. হেলাল উদ্দিন,মো.মনির হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *