দোহারে ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় মামলা: জানেন না স্বাক্ষীরা

দোহারে ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় মামলা: জানেন না স্বাক্ষীরা

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার দক্ষিণ জয়পাড়া গাংপাড় এলাকায় ব্যবসায়ী মুসলেম (৪৪) এর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় ২২ মার্চ দোহার থানায় ৬জনকে আসামি করে আহত মুসলেম এর ভাই আব্দুর রাজ্জাক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

হামলার ঘটনায় জরিতদের বিচারের দাবি থাকলেও মামলায় উল্লেখকৃত স্বাক্ষী মো. লিটন হোসেন কিছুই জানেন না বলে অভিযোগ করেন। তিনি বলেন, এই ঘটনার সময় আমি ঘটনাস্থলে ছিলাম না অথচ স্বরযন্ত্রমূলকভাবে আমার নাম দেয়া হয়েছে।

লিটন আরও বলেন, মামলায় আমার নাম কেন দেয়া হলো আমি জানতে চাই। এদিকে এমন ঘটনায় এলাকায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

নাম প্রকাশে অনিচ্ছুক ঐ এলাকার বেশ কয়েকজন বলেন, আমরা চাই এই হামলার সাথে জরিতদের বিচার হোক। মাললায় যেন কাউকে হয়রানী না করা হয়।

এবিষয়ে মামলার বাদী আহত মুসলেম এর ভাই আব্দুর রাজ্জাকের কাছে জানতে চাইলে বিষয়টি এরিয়ে গিয়ে বলেন, লিটন থানায় ছিলো। তার সাথে কথা বলেই নাম দেয়া হয়েছে। পরে তিনি বলেন এই বিষয়ে পরে আপনার সাথে কথা হবে।

উল্লেখ্য, গত ২১ মার্চ রাত ৮টার দিকে জয়পাড়া থানার মোড় থেকে নিজ বাড়ি যাওয়ার পথে দক্ষিণ জয়পাড়া গাংপার এলাকায় ব্যবসায়ী মুসলেমকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। ঘটনার পর তার ভাই আব্দুর রাজ্জাক বাদী হয়ে ৬জনকে আসামি করে দোহার থানায় মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *