দোহারে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় ব্যক্তি-উদ্যোগে রাস্তা সংস্কার করা হয়েছে। উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ডাইয়া গজারিয়া এলাকার ফকির বাড়ির ব্রিজ সংলগ্ন ব্যক্তিগত অর্থায়ণে প্রায় ১০০ ফিট রাস্তা সংস্কার করেন ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সমাজসেবক মো. মনির হোসেন।

বৃষ্টিতে রাস্তাটি ক্ষতিগ্রস্ত হওয়ায় জনদুর্ভোগে পড়েছিলেন ওই এলাকার বাসিন্দাসহ যানবাহন চালক ও পথচারীরা।

মনির হোসেন বলেন, বেশ কিছুদিন ধরে মানুষের চলাচলের এই রাস্তাটি ক্ষতিগ্রস্থ অবস্থায় ছিল, জনপ্রতিনিধিরা এই বিষয়টি লক্ষ্য না করায় জনদুর্ভোগ চরমে পৌঁছায়। মূলত জনদুর্ভোগ নিরাময়ের জন্য আমার এই প্রচেষ্টা। তাই বিত্তশালীদের উচিত সমাজের উন্নয়নে যার যার সামর্থ্য মতো এগিয়ে আসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *