দোহারে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকারের সরঞ্জাম জব্দ

 নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় পদ্মানদীতে অভিযান চালিয়ে বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরার নিষিদ্ধ সরঞ্জাম জব্দ করেছে উপজেলা মৎস্য কমকর্তা। শুক্রবার সকাল থেকে বিকেল পযর্ন্ত পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে মাহমুদপুর ইউনিয়নের নারাণপুর এলাকায় অভিযান পরিচালনা করে এসব সরঞ্জাম জব্দ করা হয়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উপজেলা মৎস্য অফিস সূত্র জানায়, বিভিন্ন এলাকায় থেকে পদ্মানদীতে একটি চক্র ব্যাটারি থেকে ইনভার্টারের সাহায্যে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার করছে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য অফিস ও নৌ পুলিশ এবং স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় অভিযান পরিচালনা করে বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরার সরঞ্জাম জব্দ করেছেন।
যার মধ্যে ১টি ইনভার্টার (বৈদ্যুতিক সংকেতের মেরু বদল করার যন্ত্রাংশ) ১টি বড় আকারের ব্যাটারি ও বৈদ্যুতিক তার রয়েছে। তবে উপস্থিতি বুঝতে পেরে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
স্থানীয় এক জেলে বলেন, অন্য এলাকায় থেকে এসে ইলেকট্রিক সরঞ্জাম ঢাকাসহ মুন্সিগঞ্জ থেকে কিনে নিয়ে পদ্মা নদীতে একটি মৎস্য শিকারি চক্র ব্যাটারির সাহায্যে ইনভার্টার দিয়ে বিদ্যুৎ তৈরি করে পানিতে ফেললেই সহজে মাছ মরে যায়। এতে ছোট-বড় মাছের সাথে মরে যাচ্ছে নদীর জলজপ্রাণীজ সম্পদ।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা দায়িত্বপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মোহা. রফিকুল আলম বলেন, ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করে শক দিয়ে নদী থেকে মাছ ধরা নিষিদ্ধ। যারা এ ধরনের প্রযুক্তির অপব্যবহার করে প্রাকৃতিক সম্পদ ধ্বংস করছে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *