দোহারে বেদে পল্লীতে সরকারি খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহার উপজেলার লটাখোলা ব্রীজ সংলগ্ন এলাকায় বেদে পল্লীতে বিতরণ করা হয়েছে সরকারি খাদ্যসামগ্রী । করোনা পরিস্থিতিতে বেদে পরিবারগুলোর আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা ।
রবিবার বিকেলে বেদে পল্লীর মোট ৫১ পরিবারের মাঝে সরকারি চাল ও সালমান এফ রহমানের দেয়া খাদ্য উপকরণ প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, দোহার থানার ওসি (তদন্ত) মো.আরাফাত হোসেন প্রমুখ। বেদে পল্লীর সদস্যরা ঘরে বসে খাদ্য উপকরণ হাতে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *