নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার খাড়াকান্দা এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা জনাব মো. মহসিন খন্দকারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বুধবার (২৮ জুলাই) বিকাল ৩টার সময় তিনি মৃত্যুবরণ করেন ((ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন))। বীর মুক্তিযোদ্ধা মো. মহসিন খন্দকার উপজেলার খাড়াকান্দা এলাকার মৃত আব্দুর রশিদ খন্দকারের ছেলে।
মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিষয়টি নিশ্চিত করে বীর মুক্তিযোদ্ধা জনাব মো. মহসিন খন্দকারের ছোট ছেলে সম্পদ খন্দকার জানান, তার বাবা ডায়াবেটিস ও কিডনি রোগজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান।
পরে বুধবার সন্ধ্যা ৬টায় তাকে দোহার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তার লাশ দোহার ঘাটা কবরস্থানে সমাহিত করা হয়।
