দোহারে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতি

 নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় বীর মুক্তিযোদ্ধার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। রোববার ভোর রাতে উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল খালাসীর বাড়িতে রাতে একদল ডাকাত ডুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
ডাকাতেরা বাড়ির নিচতলার গ্রীল কেটে আনুমান রাত সাড়ে ৩টার দিকে ৬-৭ জন ডাকাত বীর মুক্তিযোদ্ধা আবুল খালাসীকে অস্ত্রের মুখে আলমিরাতে থাকা ৫ ভরি স্বর্ণের গহনা লুট করে পালিয়ে যায়।
বীর মুক্তিযোদ্ধা আবুল খালাসীর বলেন, ডাকাত তার বাড়ির নিচতলার গ্রীল কেটে বাড়িতে প্রবেশ করে প্রথমে আমার ছেলে রুমে গিয়ে আমার ছেলেকে না পেয়ে আমাকে মারধর করে । দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আসরাফুল আলমসহ পুলিশের একাদিকদল ঘটনাস্থল পরিদর্শন করেন।
দোহার থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী বলেন, খবর পেয়েই তাৎখনিক আমিসহ শাইনপুকুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ ঘটনাস্থলে পরিদর্শন করেছি এবং এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ডাকাতদের আটক করতে পুলিশ তৎপর আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *