আব্দুল রাহিম: “সুস্থ পরিবেশ স্মার্ট বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার ( ৫ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে এ দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে পরিবেশ দিবস উপলক্ষে উক্ত বিদ্যালয়ের ২ শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের চারা গাছে বিতরণ করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.গিয়াস উদ্দিন সোহাগ।
আরো উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রকিবুল ইসলাম,দোহার উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ডা. জালাল উদ্দীন,জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.খালেক,সহকারি প্রধান শিক্ষক মুক্তার হোসেন, নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ, সাবেক সাধারণসম্পাদক রাজীব শলীফসহ আরো অনেকে। পরে জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাইথন প্রোগ্রামিং বিষয়ক প্রশিকক্ষণ সমাপনী অনুষ্ঠানে অতিথিরা যোগ দেন।
