আব্দুর রাহিম: ঢাকার দোহারে জয়পাড়া রক্তদাতা সংগঠনের উদ্যোগে বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি করা হয়েছে। মঙ্গলবার ( ১২ নভেম্বর) সারাদিন ব্যাপী জয়পাড়া কলেজ মাঠে ২ শতাধিক মানুষের মাঝে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। জয়পাড়া রক্তাদাতা সংগঠনের এডমিন নীরব মোদক বলেন, জয়পাড়া রক্তাদাতা সংগঠন একটি সামাজিক সংগঠন। বিগতদিনগুলোর মতো সময় মানুষের পাশে থেকে কাজ করে যায়। বিনামূল্যে রক্ত দেওয়ার,অসহায় মানুষের মাঝে আর্থিক সহযোগিতা ও বৃক্ষরোপণ থেকে শুরু করে সকল ধরনের সামাজিক কাজে অংশগ্রহণ করে থাকে এই সংগঠন। রক্তের গ্রুপ নির্ণয় কাজে সহযোগিতা করেন রেখা আক্তার ও অর্পা ইসলাম আরফিন।
