দোহারে বিদুৎস্পর্শে যুবকের মৃত্যু

ঢাকার দোহার উপজেলায় বিদ্যুৎস্পর্শে নূর হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলার চর কুসুমহাটি এলাকায় এ ঘটনা ঘটে। নূর হোসেন মাহমুদপুর গ্রামের সোরহাব মৃধার ছেলে। সে মাহমুদপুর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ।
স্থানীয় ও নিহতের পরিবার জানায়, সোমবার সকালে চর কুসুমহাটি এলাকায় তালুকদার বাড়ি জামে মসজিদের নির্মাণ কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃর্শে গুরুতর আহত হয় নূর হোসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করেনি মৃত নূর হোসেনের পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *