দোহারে বিডি ক্লিনের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রিমন হোসেন : ‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’ স্লোগানকে সামনে রেখে বিডি ক্লিন দোহার শাখার উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। ২০ মে শুক্রবার বিকেলে ঢাকার দোহার উপজেলার নারিশা ডাকবাংলো এলাকায় এ পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়। এসময় ডাকবাংলো এলাকার আশে পাশে পরে থাকা ময়লা আবর্জনা পরিষ্কারের মধ্যদিয়ে জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

বিডি ক্লিনের সদস্যরা জানান, আমরা আমাদের বাড়ির ওঠান থেকে শুরু করে আমাদের এলাকার বিভিন্নস্থানে ময়লা আবর্জনা পরিষ্কার করে দুষণমুক্ত একটি সমাজ উপহার দিতে চাই। আমরা আরও চাইবো শুধু আমরাই নয়, সবাই মিলে যদি আমাদের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি তাহলেই আমাদের এ সংগঠনের পাশাপাশি আমরাও সার্থক হবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *