দোহারে বিএনপি নেতা হারুন-অর-রশীদ মাস্টার হত্যায় মাস্টার মাইন্ডদের গ্রেফতারের দাবীতে প্রতিবাদ সভা

 নিজস্ব প্রতিবেদক:   ঢাকার দোহার উপজেলায় বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও দোহার উপজেলা বিএনপি নেতা হারুন-অর-রশীদ মাস্টার হত্যায় জড়িত মাস্টার মাইন্ডদের গ্রেফতারের দাবীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।  শুক্রবার বিকেলে নয়াবাড়ী ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে ইউনিয়নের বালেংগা বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল হাই হারেজ মাদবরের সভাপতিত্বে সভায় আরও  উপস্থিত ছিলেন আব্দুল মান্নান, লাভলু মোল্লা,  জামাল বেপারী, আব্দুর রাজ্জাক, ডা. ইলামদ্দিন, ইয়ার আলী মেম্বার, শফি উদ্দিন, সোনাই মেম্বার, আবু বক্কর সিদ্দিক বাবু, তোতা মোল্লা, মশিউর রহমান রিপন, জাহাঙ্গীর চোকদার, সেলিম রেজা, মনির মোল্লা, ওয়াসিম মোল্লা, মজনু মিয়া, শাকিব হোসেন ফরিদ, ফিরোজ আলম, সবুজ মোল্লা, লিটন হোসেন কালু, সোহেল রানা, সেন্টুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *