দোহারে বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলার বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১মার্চ) সকাল ১০ টার দিকে বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ সাখাওয়াত হোসেন নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি  মোঃ আলমগীর হোসেন।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাহ্রা হাবিল উদ্দিন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার সহধর্মিনী মাহিয়া বেগম।

প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র আয়কর আইনজীবী ও কোঠাবাড়ি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য এ্যাড.জহিরুল ইসলাম বিপ্লব। অনুষ্ঠানে বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোজ কুমার সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার পৌরসভার মেয়র  আলমাছ উদ্দিন, কোঠাবাড়ি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মো. হান্নান মিয়া, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য মো. ঝান্টু ভূঁইয়া, নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তৈয়বুর রহমান তরুণ, দোহার উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন মোল্লা, নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক শহিদ মিয়া, নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো.শহিদ খান, অভিভাবক সদস্য মশিউর রহমান, আবুল কাশেম,মো. হুমায়ুন কবিরসহ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ। পরে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ও মেধা শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানে আগত অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *