দোহারে বাবু মিয়া বেগম রোকেয়া ওয়েল ফেয়ার ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় বাবু মিয়া বেগম রোকেয়া ওয়েল ফেয়ার ট্রাস্টের উদ্যোগে ২০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১ লাখ ৫০ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। গত শনিবার সকালে উপজেলার কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের ২০ জন মেধাবী শিক্ষার্থীদের প্রত্যেককে এক বছরের পড়াশোনার খরচের জন্য ৬ হাজার ৫’শ টাকা বিতরণ করা হয়।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে জার্মান থেকে ভার্চুয়ালির মাধ্যেমে ট্রাস্টের চেয়ারম্যান ও তরুণ সমাজসেবক রোমান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহারের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী, জার্মান আওয়ামী লীগের আহ্বায়ক ও মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুম মিয়া।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ আন্তর্জাতিক উপ-কমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, ইকরাশি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. একলাল উদ্দিন আহমেদ, বশির উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. জালাল উদ্দিন, দোহার উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজিব শরীফ, বীর মুক্তিযোদ্ধা আ. হাকিম, শহিদুল ইসলাম, কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর রশিদসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুম মিয়া বলেন, বাবু মিয়া বেগম রোকেয়া ওয়েল ফেয়ার ট্রাস্টের উদ্যোগে সকল শিক্ষার্থীদের জন্য আগামিতে বৃত্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভাপতির বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের জন্য কোটি টাকার শিক্ষা বৃত্তির প্রকল্প হাতে নেয়া হয়েছে। এছাড়া তাদের উচ্চতর শিক্ষা লাভের জন্য বিদেশে পাঠাতে আর্থিক সহায়তা প্রদান করা হবে। মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থীদের এ বৃত্তির আওতায় আনা হবে। বাবু মিয়া বেগম রোকেয়া ওয়েল ফেয়ার ট্রাস্ট গত কয়েক বছর যাবৎ এই কর্মসূচিতে অর্থায়ণ করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *