দোহারে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহারে বন্যাকবলিত ৫ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান।
বুধবার সকাল থেকে বিকেল পযর্ন্ত পদ্মা নদীবেষ্টিত চরঞ্চালে গিয়ে বন্যাকবলিত নারিশা ও বিলাসপুর ইউনিয়নের বন্যা দুর্গত এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি। এসময় পানিতে নেমে প্রতিটি এলাকায় নিজ হাতে খাদ্যসামগ্রী ও শিশুদের মাঝে বিস্কুট তুলে দেন মো. মাহাবুবুর রহমান।
ত্রাণ বিতরণ কালে মো. মাহবুবুর রহমান বলেন, একদিকে করোনা ভাইরাস, অন্যদিকে বন্যার প্রকোপে মানুষ বিপর্যস্ত। মানুষের এই দুঃসময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গত এক সপ্তাহ ধরে আমার ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণ বিতরণ করছি, আগামীতে আমার এ ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।
এসময়র উপস্থিত ছিলেন, নারিশা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শেখ শাহাবুদ্দিন, হাবিবুর রহমান হাবিব, কাউসার খালাসী, সাজ্জাদ হোসেন, মিজানুর রহমান, মোসারফ হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *