দোহারে বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলায় মুজিব জন্মশতবর্ষ ও মহান মুক্তিযুদ্ধে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতার ৫০ বছর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে তারুণ্যের বঙ্গবন্ধু- মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বেগম আয়েশা শপিং কমপ্লেক্স ২য় তলায় এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জ্যোতি বিকাশ চন্দ্র ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক। এসময় বঙ্গবন্ধুর জীবনী, বঙ্গবন্ধুর দিক নির্দেশনা এবং তার পারিবারিক জীবনী নিয়ে বক্তারা আলোচনা করেন।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা জনতার সম্প্রীতি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী মো. ইব্রাহীম খলিল সবুজের সভাপতিত্বে ও সাংবাদিক কাজী জোবায়ের আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাড. শাহিন-উল-ইসলাম, অ্যাড. ফিরোজ আলম, সাপ্তাহিক অগ্নিবার্তা পত্রিকার সম্পাদক গোলাম মোস্তফা, বি.জে নেভিগেশন কোম্পানির এম.ডি জাহাঙ্গীর হোসেন, সংগঠনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম জিন্নাহ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ (আবুল খালাশী), বীর মুক্তিযোদ্ধা মো. ছোহরাব হোসেন, জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম, আনোয়ার বাশার রানা প্রমুখ।

অনুষ্ঠানে সাপ্তাহিক জাগ্রত জনতা ও নববাংলা পত্রিকা মিডিয়া পার্টার ছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *