নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় অভিযান পরিচালনা করে ফেনসিডিলসহ দুই জনকে আটক করেছে থানা পুলিশ। উপজেলার পোদ্দার বাড়ি সংলগ্ন পালামগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ২০ বোতল ফেন্সিডিলসহ সুজন ওরফে বাইদ্যা সুজন (৪০) ও মো. কামাল (৩৫) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে আটককৃতদের মামমা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃত সুজন ওরফে বাইদ্যা সুজন ঢাকার নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরা গ্রামের মৃত আমির আলীর ছেলে এবং কামাল যশোরের চৌগাছা উপজেলার আফরা গ্রামের মো. আতর আলী কাজির ছেলে। সোমবার (২৩ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে দোহার থানা পুলিশ।
