আব্দুল রাহিম : ঢাকার দোহার উপজেলায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার দুপুর ৩ টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়ন পরিষদে ফজলুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ১ হাজার দরিদ্রদের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়।
এ সময় বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ চোকদারের তত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা সুরুজ আলম সুরুজ, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক বাশার চোকদার, দোহার পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হোসেন বেপারীসহ আরো অনেকে।
