দোহারে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালঙ্কার লুট

দোহার-নবাবগঞ্জ(ঢাকা) প্রতিনিধি, ঢাকার দোহার উপজেলায় এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল ঘরের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের জিম্মি করে ৫৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ সাড়ে ৩ লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৯ এপ্রিল) ভোর রাত সাড়ে ৩টার দিকে উপজেলার নারিশা পশ্চিম চর বেলতলা এলাকার জামাল তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জামাল তালুকদার জানান, ভোর রাতের দিকে ৮-৯ জনের একটি সশস্ত্র ডাকাত দল তাদের পাকা বসতঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর ডাকাতরা পরিবারের সদস্যদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে এবং আলমারি ভেঙে ভেতরে থাকা ৫৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ সাড়ে ৩ লাখ টাকা লুটে নেয়। প্রবাসীর বাড়িতে দুধর্ষ ডাকাতি, ৫৫ ভরি স্বর্ণালঙ্কার লুট।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় স্থানীয় মসজিদের মাইকে ডাকাতির ঘোষণা দেওয়া হলে এলাকাবাসী দ্রুত সেখানে ছুটে আসেন। তবে গ্রামবাসী পৌঁছানোর আগেই ডাকাত দল মালামাল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দোহার সার্কেলের এএসপি মো. শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *