দোহারে পূজা উদযাপন পরিষদের প্রতিবাদ ও বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি : দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাংচুর ও ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র কে মিথ্যা অভিযোগে আটকের প্রতিবাদে পূজা উদযাপন পরিষদের দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ঢাকার দোহারে প্রতিবাদ সভা ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে দোহার উপজেলার লটাখোলা নতুন বাজার সড়কে প্রতিবাদ সভা ও বিক্ষোভ করে উপজেলা পূজা উদযাপন পরিষদ।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক অমিতাভ পাল অপু’র সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা গৌর চন্দ্র পাল, দিলীপ কুমার শীল, বিজয় সরকার, সুজিত হালদার, সাধারণ সম্পাদক রিপন রাজবংশী ও সাংগঠনিক সম্পাদক পঙ্কজ ঘোষসহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ।

প্রতিবাদ সভায় দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ধারাবাহিকতা বিনষ্টে তৎপর থাকা কুচক্রী মহলকে শনাক্ত করে তাদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান। একইসাথে আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে সরকারের সব ধরনের সহযোগিতা কামনা করেন বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *