দোহারে পালামগঞ্জ বাজার উন্নয়ন প্রকল্প কাজের ভিত্তি প্রস্তর স্থাপন


নিজস্ব প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার পালামগঞ্জ বাজার উন্নয়ন প্রকল্প কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের পক্ষে প্রকল্প কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বার্হী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা প্রকৌশলী হানিফ মুরশেদী, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সুরুজ আলম সুরুজ, রাইপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম, দোহার পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোহাম্মদ সালাইদ্দিন, রাইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজবুর রহমান বেপারী, সাধারন সম্পাদক আমজাদ হোসেনসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *