মো. সুজন হোসেন : ঢাকার দোহার উপজেলা কুসুমহাটি ইউনিয়ন সুন্দরীপাড়া বটতলা মিনালের দোকানের পিছনের পুকুরে পানিতে ডুবে চুলা পাগলী (৬০) নামে এক নারী পাগলীর মৃত্যু হয়েছে । বুধবার বিকেলে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন দোহার থানা পুলিশ । নিহত চুলা পাগলীর পরিচয় পাওয়া যায়নি ।
স্থানীয় সূত্রে জানা যায়, চুলা পাগলী দীর্ঘ ১৩ বছর যাবৎ সুন্দরীপাড়া এলাকায় বসবাস করতেন । তিনি বিভিন্ন সময় রাস্তায় জাতীয় দিবসের আলপনা ও চিত্রাংকন করতেন । এবং বিশেষ ধরনের ছোট-বড় মাটির চুলা বানাতো । সেই থেকে এলাকাবাসীর নিকট তিনি চুলা পাগলী নামে সু-পরিচিত ।
এই ঘটনায় প্রথমে স্থানীয়রা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদকে বিষয়টি অবগত করেন । খবর পেয়ে চেয়ারম্যান দোহার থানা প্রশাসনকে পাগলীর মৃত্যুর কথা জানান । পরে ঘটনাস্থলে দোহার থানা পুলিশের উপ-পরিদর্শক মুহাম্মদ নুরুল আলম আসেন । লাশের সুরুতহাল করে ময়নাতদন্তের জন্য ঢাকা মিডফোর্ড হাসপাতালে প্রেরণ করেন ।
এই ঘটনায় কুসুমহাটি ইউনিয়ন চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ জানান, তিনি ১ যুগের বেশি এই এলাকায় বসবাস করতো , সে পাগলী হলেও তার মেধা ছিলো প্রশংসনীয় । তিনি নিখুঁতভাবে আলপনা করতো এবং মাটির চুলা তৈরি করতো । তার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি ।
