নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় পাঁচ ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও ওজনে কম দেয়াসহ নানা অভিযোগে সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার জয়পাড়া বাজারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়েছে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, গবাদি পশুর খাদ্য ওজনে কম দিয়ে আসছিলেন ওই ব্যবসায়ীরা। একইসাথে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও মূল্য তালিকা না থাকায় মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০ এর আওতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় পাঁচজন ভূসি ব্যবসায়ীকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।
