দোহারে পদ্মানদী ড্রেজিং ও বাম তীর সংরক্ষণ প্রকল্প একনেকে অনুমোদন

 নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলার মাঝিরচর থেকে নারিশা বাজার হয়ে মুকসুদপুর পর্যন্ত পদ্মা নদী ড্রেজিং ও বাম তীর সংরক্ষণ প্রকল্প (১ম সংশোধিত) একনেকে অনুমোদন হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরে-বাংলা নগর এন ই সি ভবনের সভাকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি(একনেক)-এর ২০২২-২৩ অর্থবছরের ৮ম সভায়
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও দোহার নবাবগঞ্জের(ঢাকা-০১) সংসদ সদস্য সালমান ফজলুর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রায় ২ হাজার ১১ কোটি টাকার এই সংশোধিত প্রকল্পটি একনেক সভায় অনুমোদন হয়। দোহার উপজেলার মাঝিরচর থেকে শাইনপুকুর পর্যন্ত স্থায়ী পদ্মা নদী তীর প্রতিরক্ষা কাজ ১০.৫০ কি.মি. প্রিকশনারী নদী তীর প্রতিরক্ষা কাজ ধুলশুরা থেকে আওরঙ্গবাদ ও বাহ্রাবাজার থেকে মাঝিরচর পর্যন্ত মোট ১৪.৭০ কি.মি. এবং পদ্মা নদীর ড্রেজিং কাজ ১২.২০ কি.মি. বাস্তবায়িত হবে। ফলে সমগ্র দোহার উপজেলার পদ্মা নদীর তীরবর্তী প্রায় ২৫ কি.মি. এলাকা নদীভাঙ্গন থেকে রক্ষা পাবে। পদ্মা নদীর ভাঙ্গন থেকে দোহার উপজেলাকে স্থায়ীভাবে রক্ষা করার ঐতিহাসিক প্রকল্পটি অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমানকে দোহারবাসী আন্তরিক ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *