দোহারে নুরুল্লাহপুরে সালাল শাহ্ চিশতীর ৪১৪তম ওরস মাহফিল

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার নুরুল্লাহপুরে উপমহাদেশের বিখ্যাত ফকির অলিয়ে কামেল সুফি সাধক, হযরত সালাল শাহ্ চিশতীর ৪১৪ তম মহাপবিত্র ওরস চলছে। প্রতি বছর এই পবিত্র ওরস অনুষ্ঠিত হয়। আগামী ১৫ ফেব্রুয়ারি প্রথম ধামাইলের মাধ্যমে মেলার কার্যক্রম শুরু হবে। করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে মেলার সব আয়োজন করা হচ্ছে ও সকলের প্রতি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান মেলা কর্তৃপক্ষ।

ফকির ও সুফিধারায় বিশ্বাসী লোকজনের কাছে নুরুল্লাহপুর এক পুণ্যময় স্থান হিসেবে পরিচিত। ভারতের আসাম, কলকাতাসহ উপমহাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্ত আশেকানরা নুরুল্লাহপুরের ওরসে যোগ দেন। দরবারের একাধিক খাদেম রয়েছে বংশ পরম্পরা। মাজারের খাদেমদের সঙ্গে ভক্ত আশেকানদের রয়েছে নিবিড় সম্পর্ক। গুরু ও ভক্তের এক অনুপম সম্পর্ক যা যুগ যুগ ধরে বহমান। লোকমুখে জানা যায় হযরত সালাল শাহের বিভিন্ন কেরামত ও অলৌকিক ঘটনার কথা। যা ব্যাপকভাবে প্রচারিত ও আলোচিত হয়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *