নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় সরকারি নিষেজ্ঞা অমান্য করে পদ্মানদীতে মা ইলিশ ধরার অপরাধে ১৪ জেলে আটক করেছে কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ি। শুক্রবার সকালে উপজেলার পদ্মানদীতে অভিযান চালিয়ে ৪০ লাখ ৪ হাজার কারেন্ট জাল ও ১৩৪ কেজি মা ইলিশসহ ১৪ জেলে আটক হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪ দিন করে সাজা প্রদান করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম।

কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন মো. জহুরুল ইসলাম বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় পদ্মানদীর ৩২ কিলোমিটার এলাকায় রাতভর অভিযানে জেলেদের কাছ থেকে ৪০ লাখ ৪ হাজার অবৈধ কারেন্ট জাল ও ১৩৪ কেজি মা ইলিশ জব্দ করা হয় । পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। সেই সঙ্গে উদ্ধারকৃত ইলিশ মাছ স্থানীয় বিভিন্ন এতিমখানা মাদরাসায় দেওয়া হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম বলেন, মা ইলিশ রক্ষা অভিযানে পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে নৌ পুলিশ। এ সময় নদী থেকে ১৪ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১৪ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
মা ইলিশ সংরক্ষণে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত পদ্মা নদীর ৩২ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরণের মাছ আহরণ নিষিদ্ধ। আইন অমান্য করে কোন জেলে মাছ শিকার করলে তার বিরুদ্ধে মৎস্য আইনে সর্বোচ্চ এক থেকে দুই বছরের কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দন্ডে দন্ডিত হতে পারে।
