দোহারে নির্মাণ শ্রমিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মৌলিক প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় নির্মাণ শ্রমিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মৌলিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের ইউজিডিপি প্রকল্পের আওতায় টেকসই উন্নয়নের লক্ষ্যে ঠিকাদার ও নির্মাণ শ্রমিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির মৌলিক প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা এ.এফ.এম ফিরােজ মাহমুদ।

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযােগিতায় ও দোহার উপজেলা পরিষদের আয়ােজনে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা পরিচালন ও এজেন্সির কর্মকর্তাবৃন্দ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বেপারী, দোহার পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মাে. সালাহউদ্দিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *