দোহারে নারিশা ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নে কৃষকলীগের ত্রি-বার্ষিক ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নারিশা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে “দেশ বাঁচাও, কৃষক বাঁচাও এ শ্লোগানকে সামনে রেখে এই সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নারিশা ইউনিয়নের চারটি ওয়ার্ডের কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। ১নং ওয়ার্ডের -সভাপতি হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক- মোতালের শিকদার। ২নং ওয়ার্ডের – সভাপতি আঃ রহিম মোরল, সাধারণ সম্পাদক- শেখ আঃ রহমান ফালু। ৪নং ওয়ার্ডের সভাপতি ফজলু মাদবর, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাদবর। ৬নং ওয়ার্ডের সভাপতি মোঃ নোয়াব খান ও সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেনকে নারিশা ইউনিয়ন কৃষক লীগের দায়িত্ব দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, নারিশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বখতিয়ার হোসেন লেবু খান, নারিশা ইউনিয়নের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল বাসার মৃধা, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হামিদুর রহমান খান হিমু, দোহার উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সাবেক নারিশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম তালুকদার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *