দোহারে নবাবী কিচেন উদ্বোধন

আব্দুল রাহিম:  ঢাকার দোহার উপজেলায় নবাবী কিচেন এর শুভ উদ্বোধন করা হয়েছে। গত শনিবার সকালে উপজেলার জয়পাড়া কলেজ মার্কেটে রুচিশীল ও মানসম্মত খাবার নিয়ে শীততাপ নিয়ন্ত্রিত ও মনোরম পরিবেশে নবাবী কিচেন এর শুভ উদ্বোধন করেন দোহার পৌরসভা মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি মো. আলমাছ উদ্দিন।
নবাবী কিচেনের কর্ণধার মো. লিটন নতুন এই নবাবী কিচেনের শুভ যাত্রায় সকলের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন ।


এসময় উপস্থিত ছিলেন পৌরসভা কাউন্সিলর আব্দুস সালাম শুকুর, মো. মহি উদ্দিন, পূর্ব বাজার ওষুধ ব্যবসায়ী আব্দুর রব, জয়পাড়া পূর্ব বাজার উন্নয়ন সমিতির সভাপতি মানিক মাহমুদ, সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আ . রশিদ খান, দপ্তর সম্পাদক শামীম আহমেদ,প্রচার সম্পাদক ওসমান খান, বাঁধন ডিজিটাল স্টুডিওর মালিক কামরুল ইসলাম,হাবিব মেডিক্যালের মালিক মামুন হোসেন, মোল্লা ইলেক্ট্রনিক্সের মালিক সিদ্দিক মোল্লা, মামুন হোসেন, মো. রাসেদসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, রাজনীতিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *