মো. সাকিব হোসেন: ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর শামসুদ্দিন শিকদার উচ্চ বিদ্যালয়ের নবনিযুক্ত সভাপতি কেএম খালেদুজ্জামান জুয়েলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের নবনিযুক্ত সভাপতি কেএম খালেদুজ্জামান জুয়েল।
এসময় সভায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নতুন সভাপতির দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে শিক্ষক ও সংশ্লিষ্টদের মধ্যে পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, ঢাকা জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সম্পা আক্তার, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও মুকসুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহসিন সিকদার চঞ্চল, মুকসুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুর রাজ্জাক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান হাবিবসহ সকল শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
