নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার ঢালারপাড় এলাকার সিনহা (০৯) নামে এক শিশুর পানিতে ডুবে যাওয়া মরদেহ ২ দিন পর পাওয়া গিয়েছে । রবিবার (৩০) জুলাই মাওয়া লোহজং থেকে ভেসে উঠা সিনহার লাশ পাওয়া যায়। জানা যায়, মুকসুদপুর ইউনিয়নের ফুলতলা ঢালারপাড় এলকার জামাল মৃধার ছোট মেয়ে সিনহা। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সিনহা সবার ছোট।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত সিনহা ২৮ জুলাই শুক্রবার দুপুরে নদীতে তার সমবয়সী ২ জনে সঙ্গে গোসল করতে গেলে, গোসল শেষে এক সময় সিনহা নদীর পাড়ে থাকা ব্লোকে পা পিছলে পড়ে যায়। পরে সিনহাকে ২ জনে সাহায্য করতে গেলে তারাও পানিতে ডুবে যায়। তাদের স্থানীয়রা লোকজন উদ্ধার করতে পারলেও সিনহাকে আর উদ্ধার করতে পারে নি। পরে বিকেলে দোহার ডুবুরি দিয়ে অনেক খোঁজাখুজি করা হলে সিনহাকে আর উদ্ধার করা সম্ভব হয় নি। পরে সিনহার লাশ তার পরিবার ও এলাকাবাসী জানাযা সম্পূর্ণ করে ফুলতলা, বেথুয়া, ঢালারপাড়, কারামতিয়া কবরস্থানে দাফন করা হয়।
