দোহারে নতুন ২৮ জন কোয়ারেন্টাইনে,নির্দেশনা না মানায় ৫ জনকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহার উপজেলায় বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগতদের মোট ২৮ জনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন । শুক্রবার বিকেলে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা’র নেতৃত্বে ও দোহার থানা পুলিশের সহযোগিতায় উপজেলার বেশ কয়েকটি এলাকায় হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয় । এছাড়া সামাজিক দূরত্ব বজায় না রেখে জনসমাগম করায় ৫ জনকে ভ্রাম্যমাণ আদলতে ১২০০ টাকা জরিমানা করা হয়।
এদিকে উপজেলার মসজিদগুলোতে অতিরিক্ত জনসমাগম না করে সবাইকে বাড়িতে নামাজ আদায়ের বিষয়ে সচেতন করা হয়।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা জানান, এখন থেকে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে যারা দোহারে প্রবেশ করবে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। সবার সচেতনতার মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধ করতে হবে।
অভিযানে অংশ নেয় দোহার উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, দোহার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো. জসিম উদ্দিন, দোহার থানা এসআই আমিনুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *