দোহারে নতুন করোনা শনাক্ত ৯ : মোট আক্রান্ত ৬৪৩

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় নতুন করে আরও ৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দোহার উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত মোট ৬৪৩ জন। মোট সুস্থ হয়েছে ৬০০ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৯ জন। দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বিষয়টি নিশ্চিত করেন।
শনিবার রাতে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র জানান, গত ১০ এপ্রিল ঢাকায় পাঠানো ৪৭ জনের নমুনা থেকে নতুন করে আরও ৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হওয়া ৭ জনের চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে এবং সংক্রমণের ঝুঁকি এড়াতে আক্রান্তর স্বজনদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *