দোহারে নতুন করে করোনা শনাক্ত- ১০২

নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলায় নতুন করে আরও ১০২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ উপজেলায় করোনার শনাক্ত হার ৫৬.৬৬%। এ নিয়ে দোহার উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত মোট ১ হাজর ৮ শত ৫০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ হাজার ১ শত ৮৪ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ২৭ জন। দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন। শনিবার (৩১ জুলাই) রাতে দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন জানান, গত ২৭ জুলাই ঢাকায় পাঠানো ১৮০ জনের নমুনা থেকে নতুন করে আরও ১০২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হওয়া ১০২ জনের চিকিৎসা-সহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে এবং সংক্রমণের ঝুঁকি এড়াতে আক্রান্তর স্বজনদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ নিয়ে দোহার উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত মোট ১ হাজার ৮ শত ৫০ জন। এ উপজেলায় করোনা শনাক্তের হার ৫৬.৬৬%। এ পর্যন্ত সুস্থ হয়েছন ১ হাজার ১ শত ৮৪ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ২৭ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *