দোহারে নতুন করে আরও ২১ জনের শরীরে করোনা শনাক্ত

নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলায় নতুন করে আরও ২১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।  এই নিয়ে এ উপজেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩৩৩ জন। বৃহস্পতিবার বেলা ১১ টায় তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন।

ডাঃ মোঃ জসিম উদ্দিন জানান, গত ৫ আগস্ট এ উপজেলা থেকে ৩০টি নমুনা ঢাকা পাঠানো হলে সেখান থেকে ২১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। তিনি আরও জানান, শনাক্তের হার দোহার উপজেলায় ৭০ শতাংশ। আক্রান্তরা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দ।  এখন পর্যন্ত মোট ৮ হাজার ৬২৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৩৩৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা ভাইরাসে ৩২ জনেরর মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে নিজ বাসায় চিকিৎসাধীন আছে ৫৭৫ জন এবং স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে ১৫ জন। গত ২৪ ঘন্টায় দোহার উপজেলায় ৩২২ জনকে কোবিডের ভাক্সিন দেওয়া হয়েছে এবং মোট ৫৬১৬ জনকে সিনোফার্মা টিকা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *