দোহারে নতুন করে আরও ১৯ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় আরো ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার বিকেলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিমউদ্দিন এ তথ্য জানান।

ডা. জসিমউদ্দিন জানান, ৩ জুলাই উপজেলা থেকে ঢাকায় ৪৭ জনের নমুনা পাঠানো হয়েছিল। এরমধ্যে ১৯ জনের করোনা পজেটিভ এসেছে।

দোহার উপজেলায় এ পর্যন্ত ৫,৬৯৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আক্রান্ত হয়েছে ৯২৯ জন এবং মারা গেছে ১৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *