দোহারে নতুন আরও ১৬ জনের করোনা সনাক্ত

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় নতুন করে ১৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন।
জানা যায়, গত শনিবার উপজেলার বিভিন্ন এলাকা হতে ৩৭ জনের নমুনা সংগ্রহ করা হলে, ১৬ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া যায় । এ নিয়ে দোহারে মোট করোনায় আক্রান্ত ৩৬৭ জন ও মৃত্যু হয়েছে এক নারীসহ ৮ জন।
স্বাস্থ্যকর্মকর্তা জসিম উদ্দিন বলেন, আমরা আক্রান্ত ব্যাক্তিদের বাড়িসহ আশে পাশের কয়েকটি বাড়ি লকডাউন করে তাদের চিকিৎসার সকল ব্যবস্থা নিশ্চত করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *