দোহারে ধর্ষণ মামলার আসামি মনি র‍্যাবের হাতে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:   ঢাকার দোহারের খারাকান্দা এলাকায় এক নারীকে ধর্ষণের ঘটনার মামলার প্রধান আসামি সিফাত হোসেন মনি (২২) কে গ্রেফতার করেছে র‍্যাব-১০। রোববার  এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব ১০ এর সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,  গত ১৪ মে জয়পাড়া কলেজের পেছন থেকে বাড়িতে পৌছে দেয়ার কথা বলে একটি পরিত্যাক্ত বাড়িতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে ঐ নারীকে। ঘটনার পর ভূক্তভোগী নারীর বাবা বাদী হয়ে দোহার থানায় মামলা করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বংশাল এলাকা থেকে রোববার দুপুর ১২ টায় মনিকে গ্রেফতার করে দোহার থানায় হস্তান্তর করা হয়। মনির নামে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানায় দোহার থানা পুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *