দোহারে দোয়া-মোনাজাতে খালেদা জিয়ার জন্মদিন পালিত

 নিজস্ব প্রতিবেদক:  সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তাঁর রুহের মাগফেরাত কামনায় ঢাকার দোহার উপজেলায়  দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  শনিবার সুতারপাড়া এলাকায় এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক দল সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ সরকার, যুগ্ম আহ্বায়ক ইকবাল মুন্সি, উপজেলা বিএনপি সাবেক সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত খালাসী, সুতাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কুব্বাত সওদাগর, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ফরিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কবীর শেখ, বিএনপি নেতা আজার খান, করিম বেপারী, গোলাপ খান, নুরু খান, সেলিম মোল্লা, সাইফুল ইসলামসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মোহাম্মদ তাজুল ইসলাম ও আবির মাহমুদ

দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের মঙ্গল, দেশ ও জনগণের কল্যাণে দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *