দোহারে দোকান থেকে তুলে নিয়ে মারধরের ঘটনায় আটক ২

 নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় জয়পাড়া কলেজ মার্কেটের একটি দোকান থেকে তুলে নিয়ে ব্যবসায়ীকে মারধরের ঘটনায় অভিযুক্ত প্রধান দুই আসামিকে আটক করেছে দোহার থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে তাদেকে আটক করা হয়। আটককৃতরা হলেন বানাঘাটা এলাকার আনোয়ার হোসেনের ছেলে সামীর হোসেন (২২) ও মো.আশরাফ হোসেনের ছেলে জিহাদ হোসেন।
জয়পাড়া কলেজ মার্কেটের একটি লাইব্রেরীর দোকানে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হলে ঢাকা-১ (দোহার ও নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের নজরে আসে। পরে দোহার থানা পুলিশকে তাৎক্ষণিক নির্দেশ দিলে অপরাধী চক্রটিকে আটক করতে সক্ষম হয় দোহার থানা পুলিশ।
এ বিষয়ে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, বিষয়টি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হলে আমাদের মাননীয় এমপি খন্দকার আবু আশফাক ও ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নিদের্শে তাৎক্ষণিক তাদেরকে আটক করে থানা নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *