নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় গ্রামীণ জনপদে ঘরে বসে কর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে নানাভাবে পিছিয়ে থাকা অসচ্ছল দুস্থ ও প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে বিনামূল্যে ৯০ টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ঢাকা জেলা পরিষদের অর্থায়নে শনিবার (১৩জুন) সকালে উপজেলার কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এসব অসচ্ছল নারীদের হাতে সেলাই মেশিন বিতরণ করা হয়।
ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.মাহবুবুর রহমান উপস্থিত থেকে এ সেলাই মেশিন বিতরণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আক্তার রিবা,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, ঢাকা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বজলুর রহমান কামাল, ঢাকা জেলা প্যানেল চেয়ারম্যান শাজাহান মোল্লা, ঢাকা জেলা পলিষদের ইঞ্জিনিয়ার আব্দুল মোতালেব, আওয়ামীলীগনেতা নুরুল ইসলাম খোকা, শেখ শাহিন, শেখ সাহাবুদ্দিন, সুরুজ মোল্লা, মোস্তফা মোল্লা, হাবিবুর রহমান হাবিব,কাউসার খালাসী, সাজ্জাদ হোসেন সাজুসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রশিক্ষণপ্রাপ্ত সকল নারী ও সুধীজন প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ আক্তার রিবার বক্ত্যবে বলেন, বর্তমান সরকার সবশ্রেণীর নারীদের কল্যাণে বদ্ধপরিকর। দেশকে এগিয়ে নিতে নারীদের ভুমিকা অবশ্যই প্রশংসার দাবি রাখে। তা বর্তমান প্রেক্ষাপটে দেশের প্রতিটি সেক্টরে প্রমাণিত হয়েছে।
সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে মো. মাহবুুবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র নারীদের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকারের ভিশন হচ্ছে দেশের প্রতিটি জনপদে কোনো নারীকে অবহেলায় থাকতে দেওয়া হবে না। তারাও নিজেদের পায়ে দাঁড়াতে পারে সেজন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন। তিনি আরও বলেন,সরকারি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সমাজে নানাভাবে পিছিয়ে থাকা অচ্ছল ও দুস্থ নারীদের ভাগ্য উন্নয়নে সহযোগিতা দেওয়া হচ্ছে। আগামীতেও সরকারের এই প্রদক্ষেপ অব্যাহত থাকবে।
