দোহারে দুই জেলে আটক, কারেন্ড জাল পুড়িয়ে ধ্বংস

 নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলার পদ্মা নদীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ ধরার অপরাধে দুই জেলেকে আটক করেছে কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ি। রোববার সকালে কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহরুল ইসলাম,এএসআই রুবেল মোল্লাসহ সঙ্গীয় ফোর্স নিয়ে পদ্মা নদীতে অভিযান চালিয়ে মালিকবিহীন ৯৫ হাজার মিটার কারেন্ট জাল, ও ইলিশসহ দুই জেলেকে আটক করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় ইলিশ স্থানীয় মাদরাসায় বিতরণ করা হয়েছে।
কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহরুল ইসলাম বলেন, ইলিশের উৎপাদন বাড়াতে ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১২ অক্টাবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশসহ সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ করেছে সরকার। তারই ধারাবাহিকতায় দোহারে পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হয়। নৌ পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন জেলেরা যাতে নদীতে মাছ শিকার করতে না পারে, তার জন্য নৌ-পুলিশ সার্বক্ষনিক টহল দিচ্ছে। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এর আগে শনিবার সকালে ১০ জেলেকে আটক ও ১ লাখ মিটার জাল জব্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *