দোহারে তিন নেতা আওয়ামী লীগ থেকে পদত্যাগ

মো.নাজমুল হোসেন অন্তর: ঢাকার দোহার উপজেলায় সুতারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ থেকে তিন নেতা পদত্যাগ করেছেন বলে তথ্য পাওয়া গিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি পদত্যাগকৃত তিন নেতা গণমাধ্যমকে নিশ্চিত করেন।

আওয়ামী লীগ থেকে পদত্যাগকৃত নেতারা হলেন, সুতারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. শাহাদাৎ ও সুতারপাড়া ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কাশেম কাজী। তবে তাদের তিনজনের বাড়িই গাজিরটেক বলে জানা গেছে।

এবিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ নাসির উদ্দিন বরাবর পতত্যাগ পত্র থেকে জানা যায়, তারা তিনজনই তাদের ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন।

তবে আওয়ামী লীগের সভাপতি শেখ নাসির উদ্দিন দেশের বাহিরে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *