দোহারে জয়পাড়া বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা প্রদান


নিজস্ব প্রতিবেদক :

ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও দোকান মালিকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার জয়পাড়ায় অবস্থিত ফজলুর রহমান ফাউন্ডেশনের কার্যালয়ে ক্ষতিগ্রস্থদের মাঝে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ঢাকা-১ আসনের সাংসদ বিশিষ্ট শিল্পপতি সালমান এফ রহমান ফজলুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও দোকান মালিকদের সর্বমোট ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
গত ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত প্রায় ৪টার দিকে জয়পাড়া বাজারে অবস্থিত কাঠ ও ফার্নিচারের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে দোকান মালিক ও ব্যবসায়ীদের প্রায় ৪০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়।

১৪ ফেব্রুয়ারি সালমান এফ রহমান ফজলুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে দোহারের গরীব, অসহায়, দুস্থ ও বিধবাদের মাঝে উন্নত জাতের বিদেশী গরু ও সেলাই মেশিন বিতরণ করতে ডাকবাংলোতে এলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও দোকান মালিকগণ তার কাছে আর্থিক সহায়তার আবেদন করলে ফজলুর রহমান ফাউন্ডেশনের মহাসচিব আব্দুর রউফ মোল্লা সালমান এফ রহমানের পক্ষ থেকে রোববার সন্ধ্যায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও দোকান মালিকদের হাতে এ অর্থ তুলে দেন।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন জয়পাড়া বাজার ব্যবসায়ী বহুমুখী উন্নয়ন সমিতির সভাপতি আজাদ হোসেন খান, সাধারণ সম্পাদক দেলোয়ার মাঝি, কোষাধ্যক্ষ দেওয়ান মো.শাহ্জাহান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *