দোহারে জামি’আতুল উলূমিল ইসলামিয়াহ-তে পাঠ্যবই অনুদান 

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার নিকড়া বাগানবাড়ি এলাকায়   জামি’আতুল উলূমিল ইসলামিয়া মাদরাসার শিক্ষার্থীদের জন্য মুফতি পর্যায়ের কিতাব অনুদান দিয়েছেন  বিশিষ্ট ব্যবসায়ী মো. হাবিবুর রহমান হেলাল। শুক্রবার (১ আগস্ট)  বিকেলে প্রতিষ্ঠানের নায়েবে মুহতামিম মুফতি হাবিবুর রহমানের হাতে প্রায় ৩০ হাজার টাকার কিতাব হস্তান্তর করা হয়।

কিতাব বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার প্রেসক্লাবের সভাপতি মু. তারেক রাজীব,  পদ্মা সরকারি কলেজের প্রভাষক ও সাংবাদিক মাহমুদুল হাসান সুমন, জামি’আতুল উলূমিল ইসলামিয়াহ-এর ছাত্রবৃন্দ।

এসময় মুফতি হাবিবুর রহমান বলেন, এ অনুদান সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। আল্লাহ তা কবুল করুন এবং দাতাকে উত্তম প্রতিদান দিন।”

হাবিবুর রহমান হেলাল বলেন, “সমাজের সামর্থ্যবান মানুষদের উচিত ইসলামি শিক্ষার প্রসারে অংশগ্রহণ করা। আলেম তৈরি করা মানেই জাতির জন্য ভিত্তি তৈরি করা। তাই ভালো কাজে অংশগ্রহণ করা সকলের দায়িত্ব।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *