নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে বিশেষ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও দোহার পৌরসভার আয়োজনে সারাদেশের মতো পরিষ্কার পরিচ্ছন্নতা এ কার্যক্রম অভিযান শুরু করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন । পরে দোহার উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের করে পৌরসভা এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নের উদ্বোধন করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দোহার পৌরসভার ইঞ্জিনিয়ার এম এম মামুনুর রশীদ, দোহার থানার ওসি মো. আবু বক্কর সিদ্দিক, উপজেলা এলজিডি প্রকৌশলী মো. রাজু আলম, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুস সাত্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মোশারফ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাসুদ পারভেজ, দোহার উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোশাররফ হোসেন, সদস্য সচিব জহিরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. হায়দার আলী হিরুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ।
