দোহারে জয়পাড়া চাইনিজ ও চিলি চাইনিজসহ ১১ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১ প্রতিষ্ঠানকে ৬৭ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান। বুধবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার জয়পাড়া ও মেঘুলা বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা।
জানা যায়, উপজেলার জয়পাড়া ও মেঘুলা বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে অত্যাধিক মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী বিক্রয়, পণ্যের যথাযথ মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য বিক্রয়, ব্যবসা প্রতিষ্ঠানের যথাযথ লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, কৃষি বিপণন আইন, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইনের সংশ্লিষ্ট ধারায় জয়পাড়া চাইনিজ, চিলি চাইনিজ, মিষ্টি মেলা, রাজলক্ষ্মী মিস্টান্নসহ ১১টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৬৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তা অধিকার সংরক্ষণে দোহার উপজেলার বিভিন্ন বাজারে নিয়মিত বাজার মনিটরিংয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনাকালে দোহার থানা পুলিশ এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনোয়ার হোসেন প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *